Jawan সুপারহিট হওয়ার পেছনে যে ৫ টি কারণ
পাঠান ছবিটি হাজার কোটি টাকার গণ্ডি পেরোনোতে আগেই ইতিহাস গড়ে ফেলেছিলেন শাহরুখ খান (Shah Rukh Khan)। আর এবার তার জওয়ান (Jawan) ছবিটি হাজারের গণ্ডি পেরিয়ে যাবে এমনটাই অনুমান করছেন দর্শকরা। মুক্তি প্রথম দিনই ৭৫ কোটি টাকা ব্যবসা করে ফেলেছে এই ছবি। আন্তর্জাতিক বাজারে সংখ্যাটা ১৫০ কোটি ছাড়িয়েছে। জওয়ান হিট হওয়ার পেছনে রয়েছে কোন কোন কারণ ? দেখে নিন এক নজরে।
ছবির কাস্টিং : ছবি হিট হওয়ার পেছনে কাস্টিং খুবই গুরুত্বপূর্ণ। ছবিতে শাহরুখ খান আছেন। এছাড়া দক্ষিণের দর্শকদের টানার জন্য দক্ষিণী সুপারস্টাররাও রয়েছেন। বিজয় সেতুপতি, নয়নতারা, প্রিয়ামনি থেকে শুরু করে দীপিকা পাড়ুকোন এবং সঞ্জয় দত্তরাও নজর কেড়েছেন এই ছবিতে।
ছবির গল্প : প্রায় ২ ঘণ্টা ৪৬ মিনিটের এই সিনেমার গল্পের বুনন এতটাই জমাট যে এক মুহূর্তের জন্যও দর্শকদের একঘেয়েমি লাগবে না। একের পর এক দৃশ্য, একের পর এক গল্প, নতুন নতুন টুইস্ট ছবি থেকে চোখ সরাতে দেবে না।
শাহরুখের একাধিক অবতার : ছবিতে শাহরুখ খানকে ১১ টি অবতারে দেখা গিয়েছে। একসঙ্গে এতগুলো অবতারে অন্য কোনও ছবিতে শাহরুখকে দেখা যায়নি। ছবিতে শাহরুখের ডবল রোল তো ছিলই, সেই সঙ্গে মেকআপ করে আলাদা আলাদা প্রেক্ষাপটে আলাদাভাবে ক্যামেরার সামনে তুলে ধরা হয়েছে শাহরুখকে।

কোন মন্তব্য নেই