Trending News

মোশাররফ করিম আবার কোলকাতার সিনেমায়

কলকাতার সিনেমার পরিচালক ব্রাত্য বসুর ‘ডিকশনারি’ সিনেমায় অভিনয় করেছিলেন তিনি জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম। । এবারও একই পরিচালকের নির্মীত ‘হুব্বা’ সিনেমার মাধ্যমে পর্দায় আসছেন মোশাররফ করিম। এরইমধ্যে ‘হুব্বা’র ফার্স্ট লুক প্রকাশ্যে এসেছে।  ১১ সেকেন্ডের এক মোশন পোস্টারে মোশাররফ করিমের নতুন এই লুকে প্রশংসায় ভাসছে ভক্তরা । 


হুব্বা’ সিনেমার নাম ভূমিকায় দেখা যাবে মোশারফ করিমকে। এছাড়া আরও অভিনয় করেছেন পৌলমী বসু প্রমুখ। নব্বই দশকের শেষের দিকে উত্থান ঘটে হুব্বা শ্যামল নামক এক গ্যাংস্টারের। হুগলি জেলার অপরাধ জগতের একচ্ছত্র ক্ষমতার অধিকারী ছিলেন এই শ্যামল। এমনই এক গ্যাংস্টারের জীবনকে কেন্দ্র করে সিনেমাটি তৈরি করেছেন ব্রাত্য বসু।

হুব্বা শ্যামল ‘হুগলির দাউদ ইব্রাহিম’ নামেই পরিচিত ছিলেন। খুন, জখম, ড্রাগ পাচার ইত্যাদি বহু অপরাধে অপরাধী। অজস্র পুলিশ কেস ছিল তার নামে। এক সময় তিনি ভোটে দাঁড়াতেও চান। যতবারই তাকে গ্রেফতার করেছিল পুলিশ, প্রতিবারই জামিন পেয়ে গিয়েছিলেন। ২০১১ সালে বৈদ্যবাটির খালে হুব্বা শ্যামলের মৃতদেহ ভেসে ওঠে। এই ছবির মাধ্যমে আমি পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতি এবং অপরাধ জগতের চিত্রই ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে।


কোন মন্তব্য নেই