থ্রেডস! না টুইটার না ইন্সটাগ্রাম
ফেসবুক ও ইনস্টাগ্রামের স্বত্তাধিকারী প্রতিষ্ঠান মেটা বলেছে, থ্রেডস অ্যাপটি এখনো প্রাথমিক অবস্থায় আছে। ভবিষ্যতে এতে আরও অনেক ফিচার যোগ করা হবে, যার মধ্যে থাকবে স্বল্প পরিচিত সামাজিক যগাযোগ মাধ্যম মাস্টোডনের মতো একে অপরের সঙ্গে যোগাযোগ করার ক্ষমতা।
ইলন মাস্ক টুইটারের দায়িত্ব নেওয়ার পর একের পর এক পরিবর্তন আনতে শুরু করেন, যা অনেকেই পছন্দ করেনি। তখন টুইটারের বিকল্প খুঁজতে শুরু করেন অনেক গ্রাহক। মাস্টোডন ও ব্লুস্কাইয়ের মতো কিছু বিকল্প আছে, কিন্তু সেগুলো উল্লেখযোগ্যসংখ্যক গ্রাহক টানতে ব্যর্থ হয়েছে।
এদিক থেকে থ্রেডসের খুব ভালো সম্ভাবনা আছে, কারণ এটি ইনস্টাগ্রামের সঙ্গে সংযুক্ত। ছবি শেয়ারের এই প্ল্যাটফর্মটি ইতোমধ্যে কোটি কোটি ব্যবহারকারীর কাছে খুবই জনপ্রিয়, বিশেষ করে তরুণদের মধ্যে।
থ্রেডস এর ফিচার
থ্রেডসের মাধ্যমে ইনস্টাগ্রামের পোস্ট করা যাবে, অথবা উল্টোটাও করা যাবে- ইনস্টাগ্রাম থেকে থ্রেডসে পোস্ট করা যাবে। ইন্সটাগ্রাম অ্যাপের ক্রেডেন্সিয়াল দিয়েই সাইন-ইন করা যাবে থ্রেডস অ্যাপে। টেক্সটের পাশাপাশি ছবি ও আপাতত ৫ মিনিট দৈর্ঘ্যের ভিডিও শেয়ার করা যাবে।
ট্যুইটারের প্রতিদ্বন্দ্বী অ্যাপ হিসেবেই লঞ্চ হয়েছে এই থ্রেডস অ্যাপ। ইতিমধ্যেই ১০০ মিলিয়ন ইউজার পেরিয়েছে থ্রেডস অ্যাপে। থ্রেডস অ্যাপে ট্যুইটারের মতো হ্যাশট্যাগ ফিচার নেই। পোস্ট সার্চ করার অপশনও নেই থ্রেডস অ্যাপে।
ইন্সটাগ্রামের মতো থ্রেডস অ্যাপেও একটা পোস্টে ১০টি ছবি বা ভিডিও আপলোডের সুবিধা পাবেন ইউজাররা। কিন্তু টুইটারে মিডিয়া লিমিট রয়েছে। এক্ষেত্রে ৪টি ছবি বা ভিডিও শেয়ার বা আপলোড করা যায়।
থ্রেডস অ্যাপে আপনি কোনও নির্দিষ্ট প্রোফাইল রেস্ট্রিক্ট করার অপশন পাবেন। সেই ইউজার অবশ্য এই প্রসঙ্গে কিছু জানতে পারবেন না। ব্লক বা মিউট করার পরিবর্তে অপছন্দের ইউজারকে রেস্ট্রিক্ট করার সুযোগ থাকছে। তাহলে ওই ইউজারের থেকে আর কোনও নোটিফিকেশন আপনি পাবেন না।
থ্রেডস অ্যাপ থেকে বিরতি নিতে চাইলে সেই সুযোগও পাবেন ইউজাররা। এই ফিচারের নাম Take a break। থ্রেডস অ্যাপের সেটিংসে রয়েছে এই ফিচার। প্রতি ১০, ২০ বা ৩০ মিনিট পরে থ্রেডস অ্যাপ থেকে বিরতি নেওয়ার জন্য রিমাইন্ডার সেট করতে পারবেন ইউজাররা। টুইটারে এ জাতীয় কোনও ফিচার নেই।
সাময়িক ভাবে নোটিফিকেশন বন্ধ করার সুযোগ পাবেন থ্রেডস অ্যাপের ইউজাররা। ৮ ঘণ্টা পর্যন্ত নোটিফিকেশন বন্ধ রাখার ফিচার রয়েছে টুইটারে। অনেক সময়েই ফোনে আসা প্রচুর নোটিফিকেশন আমাদের বিরক্তির কারণ হয়ে দাঁড়ায়। এক্ষেত্রে থ্রেডস অ্যাপের নতুন ফিচার যথেষ্ট কার্যকরী।
সাইনআপ করবেন যেভাবে
- নতুন সোশ্যাল মিডিয়া পরখ করতে থ্রেডস অ্যাপ সাইনআপ পদ্ধতি জেনে নিন।
- স্মার্টফোনের প্লে স্টোরে গিয়ে ‘থ্রেডস অ্যান ইনস্টাগ্রাম অ্যাপ’ সার্চ করতে হবে।
- অ্যাপটি ইনস্টল করে স্ক্রিনের নিচে ‘লগ ইন উইথ ইনস্টাগ্রাম’ অপশনে ট্যাপ করতে হবে।
- ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের ইউজার নেম ও পাসওয়ার্ড দিতে হবে।
প্রোফাইল সেটআপে দুটি অপশন আসবে। একটি ইনস্টাগ্রামের প্রোফাইল; এখানে ইমপোর্ট করতে পারবেন, যার জন্য ‘ইমপোর্ট ফরম ইনস্টাগ্রাম’ বাটনে ট্যাপ করতে হবে। আরেকটি ম্যানুয়ালি পদ্ধতি। যেখানে নিজের বায়ো, লিঙ্ক ও প্রোফাইল পিকচার সেট করতে হবে।
উল্লিখিত কাজগুলো শেষে ‘নেক্সট’ ক্লিক করতে হবে। ফলে পাবলিক ও প্রাইভেট প্রোফাইলের দুটি অপশন আসবে। কারও বয়স যদি ১৮ বছরের নিচে হয়, তাহলে অটোমেটিক ডিফল্ট অপশন হিসেবে প্রোফাইল প্রাইভেট থাকবে।
ইনস্টাগ্রামে যাদের ফলো করেন, তাদের এই অ্যাপে ফলো করতে পারবেন বা প্রক্রিয়াটি স্কিপ করে যেতে পারেন।
সব কাজ হয়ে গেলে ‘জয়েন থ্রেডস’ অপশনে ট্যাপ করতে হবে। অ্যাপটি সবার জন্য ফ্রি।

কোন মন্তব্য নেই