Trending News

ট্রান্সজেন্ডার পাঠ্যবইয়ে অন্তর্ভুক্তির প্রতিবাদ করায় চাকরিচ্যুত করলো ব্র্যাক বিশ্ববিদ্যালয়

আসিফ মাহতাব, boycott brac, bkash
আসিফ মাহতাব

রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে ‘বর্তমান কারিকুলামে নতুন পাঠ্যপুস্তক : বাস্তবতা ও ভবিষ্যৎ’ শীর্ষক সেমিনারে শিক্ষক আসিফ মাহতাব এ প্রতিবাদ জানান। এই সেমিনারের আয়োজন করে জাতীয় শিক্ষক ফোরাম। ওই অনুষ্ঠানে তিনি বলেন, সপ্তম শ্রেণির পাঠ্যবইয়ে ট্রান্সজেন্ডারের গল্প ঢুকিয়ে শিক্ষার্থীদের মগজধোলাই করা হচ্ছে। এ সময় এই পাঠ্যবই থেকে ‘শরীফ থেকে শরীফা’ হওয়ার গল্পের পাতা ছিঁড়ে ফেলেন তিনি। সপ্তম শ্রেণির পাঠ্যবইয়ের ‘শরীফ থেকে শরীফা’র গল্পের পাতা ছিঁড়ে প্রতিবাদ করা ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ফিলোসফির খণ্ডকালীন শিক্ষক আসিফ মাহতাবকে চাকরিচ্যুত করা হয়েছে।  বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে তাকে আর ক্লাস নিতে না যাওয়ার জন্য মুঠোফোনে জানিয়ে দেওয়া হয়েছে।
 এদিন রাতে তিনি নিজের ফেসবুকে এ সংক্রান্ত একটি স্ট্যাটাস দেন। ফেসবুক স্ট্যাটাসে আসিফ মাহতাব লেখেন, আজকে আমি ব্র্যাকে ক্লাস নিয়েছি। আমাকে (রাত ১১টা) এইমাত্র ফোন করে জানানো হয়েছে, আমি যাতে বিশ্ববিদ্যালয়ে আর ক্লাস নিতে না যাই। আমি জানি না, হঠাৎ কেন তারা এই সিদ্ধান্ত নিলো। আমাকে কোনো কারণ জানানো হয়নি।

বিষয়টি সর্বসাধারণ স্বাভাবিকভাবে গ্রহণ করতে পারেনি। সামাজিক মাধ্যমে ব্র্যাকের  ব্যাপক সমালোচনা ও প্রতিষ্ঠানের সব পণ্যসেবা বর্জনের ডাক দিয়েছে।

বিশ্ববিদ্যালয়টির জনসংযোগ কর্মকর্তা ফাতিয়াস ফাহমিদ গণমাধ্যমকে বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন আনুষ্ঠানিকভাবে জানিয়ে দিয়েছে। কেন তাকে চাকরিচ্যুত করা হয়েছে, তার পূর্ণাঙ্গ আনুষঙ্গিক ব্যাখ্যা দেওয়া হবে।


কোন মন্তব্য নেই