গ্যাস সিলিন্ডার ঘরে পৌঁছে যাবে অ্যাপে জানালেই
তথ্যপ্রযুক্তিভিত্তিক স্টার্টআপ প্রতিষ্ঠান গ্যাস মাঙ্কি তাদের ‘গ্যাস মাঙ্কি–এলপিজি হোম ডেলিভারি’ অ্যাপের মাধ্যমে এলপিজি সিলিন্ডার হোম ডেলিভারি দিচ্ছে। সরকার-নির্ধারিত দামে পছন্দের ব্র্যান্ডের এলপিজি সিলিন্ডার দ্রুততম সময়ের মধ্যে হোম ডেলিভারি ও সেটআপ করে দেবে গ্যাস মাঙ্কি।
বছরে ১৫ গুণ বৃদ্ধি পেয়েছে। ২০৩০ সালের মধ্যে এ শিল্প আরও ১০ গুণ বাড়বে বলে আশা করা হচ্ছে। দেশে বর্তমানে গড়ে প্রতি মাসে ৯০ লাখ সিলিন্ডার ব্যবহার করা হচ্ছে। এখন পর্যন্ত দেশের একমাত্র মোবাইল অ্যাপভিত্তিক এলপিজি সিলিন্ডার ডেলিভারি প্রতিষ্ঠান গ্যাস মাঙ্কি সঠিক মূল্যে নির্ভরযোগ্য পণ্য দ্রুত পৌঁছে দেওয়ার জন্য কাজ করে যাচ্ছে।
এই অ্যাপের মাধ্যমে গ্রাহকেরা গ্যাসবিষয়ক বিভিন্ন সেবাও নিতে পারবেন। প্রতিষ্ঠানটি বর্তমানে ঢাকা মহানগরীতে সেবা দিচ্ছে। দ্রুত সিলিন্ডার ঘরে পৌঁছে দেওয়ার জন্য রাজধানীর উত্তরা, উত্তরখান, ভাটারা, বাড্ডা, খিলগাঁও, মিরপুর, পল্লবী, মোহাম্মদপুর, লালবাগ ও যাত্রাবাড়ীতে প্রতিষ্ঠানটির ১০টি সার্ভিস পয়েন্ট রয়েছে। প্রাথমিকভাবে শুধু ঢাকা শহরে এ সুবিধা চালু করা হয়েছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে গ্যাস মাঙ্কি।
গুগল প্লে ও অ্যাপ স্টোর থেকে গ্যাস মাঙ্কি অ্যাপ নামানোর পর সহজেই স্মার্টফোন থেকে নিজেদের পছন্দের প্রতিষ্ঠানের এলপিজি গ্যাসের সিলিন্ডার কেনা যাবে। সিলিন্ডার পৌঁছে দেওয়ার পাশাপাশি গ্যাস লাইনের সঙ্গে যুক্তও করে দেয় প্রতিষ্ঠানটি। এর ফলে গ্যাসের সিলিন্ডার বহন বা সংযোগের ঝুঁকি এড়ানো সম্ভব। শিগগিরই দেশের অন্যান্য জেলায় এ সুবিধা চালু করা হবে বলে জানিয়েছে গ্যাস মাঙ্কি।

কোন মন্তব্য নেই