Trending News

অবশেষে বিয়ে করলেন পল্লব

 

নব্বই দশকের বিনোদন জগতের পরিচিত মুখ মডেল-অভিনেতা পল্লব। দীর্ঘদিন পর বিরতি ভেঙে ফের পর্দায় এসে নিজের বিয়ের খবর দিলেন তিনি। ১১ বছরের প্রেমের পর গত বছরের ১৩ জুলাই বিয়ে করেন ওয়াহিদা রাহিকে।

পল্লব গণমাধ্যমে বলেন, “ফেব্রুয়ারি ও মার্চে একটি অনুষ্ঠানের মাধ্যমে বিয়ের খবরটি প্রকাশ্যে আনতে চেয়েছিলাম। এখন খবরটি প্রকাশ্যে এলেও কোনো সমস্যা নেই। আমরা তো বিয়ে করেছি। সবাই আমাদের তাদের প্রার্থনায় রাখবেন এটুকু প্রত্যাশা করছি।”

পল্লব বলেন, “ছেলের বউ পেয়ে মা এখন খুব খুশি। মায়ের খুশিতে আমিও খুশি।”

রাহি বলেন, “আমি টুকটাক ফটোশুটের কাজ করতাম। পল্লবের সঙ্গেও একটা কাজ করেছি, নির্মাতা আশরাফুল আলম রিপন ভাইয়ের একটি বিজ্ঞাপনচিত্রে। এরপর ফোনে কথা বলতাম। আমাদের দেখাও হতো। ঘুরতে বের হতাম। একজন আরেকজনকে পছন্দ করতাম। যখন দেখলাম, পল্লব খুবই ভালো মানুষ, ভাবলাম আমার আগামী জীবনের মানুষ হিসেবে তাকেই চাই। ঠিক দুই বছর আগে বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছি। এরপর দুই পরিবারের সঙ্গে কথা বলে গত বছর বিয়েটা করে ফেললাম।”

model pallab, pallab er biye, pallav ad tvc

নব্বই দশকে বিজ্ঞাপন দিয়ে শোবিজে যাত্রা পল্লবের। একে একে শতাধিক বিজ্ঞাপনচিত্রে কাজ করেন। তার বিপরীতে মডেল হয়েছেন অপি করিম, তারিন, রিয়া, সুইটি, মৌ, তানিয়াসহ অসংখ্য বড় তারকা।

আরেফিন বাদলের ‘প্রাচীর পেরিয়ে’ নাটকে অতিথি শিল্পী ছিলেন তিনি ও তানিয়া আহমেদ। চলচ্চিত্রেও অভিষেক হয় পল্লবের। শাহীন সুমন পরিচালিত ‌‌‘বিয়ে বাড়ি’ নামের সেই চলচ্চিত্রে পল্লব ছাড়াও ছিলেন শাকিব খান ও রোমানা।

উল্লেখ্য, “অপারেশন জ্যাকপট” দিয়ে ফের বড়পর্দায় আসছেন পল্লব। মুক্তিযুদ্ধের কাহিনী অবলম্বনে নির্মিত এই সিনেমায় তাকে এসএম গুপ্তা চরিত্রে দেখা যাবে।


খবর : ইউএনবি, আরটিভি, আমাদেরসময়

কোন মন্তব্য নেই