Trending News

অকালে চুল সাদা হয়ে যাচ্ছে? জেনে নেই প্রতিকারগুলো


 চুল পাকা একটি বড় সমস্যা। বয়স হলে চুল পাকবে এটিই স্বাভাবিক। অল্প বয়সেই চুল পেকে গেলে তা অনেকেরই অস্বস্তির কারণ হয়। সঠিক নিয়ম মেনে চললে এই সমস্যা থেকে পরিত্রাণ পাওয়া যায়। বার্ধক্য এবং জিনগত কারণ ছাড়াও অতিরিক্ত স্ট্রেস এবং শরীরে পুষ্টির অভাব থেকেও চুল পেকে যেতে পারে তাড়াতাড়ি। নিয়মিত স্ট্রেস-রিলিফ এক্সারসাইজ করলে এবং প্রয়োজনমতো ভিটামিন, ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ খাবার খেলে অল্প বয়সে চুল পেকে যাওয়ার হাত থেকে মুক্তি পাওয়া যায়।

২০ কিংবা ২৫ বছর, এই বয়সেই পাকছে চুল। এই নিয়ে অনেকেই চিন্তিত। তবে এই অবস্থা থেকে মুক্তি পেতে বাজারের চলতি হেয়ার কালার ব্যবহার না করার সিদ্ধান্ত দেন অনেকে। আসলে ক্ষতিকারক রাসায়নিক থেকে মারাত্মক পার্শ্ব প্রতিক্রিয়ার ঝুঁকি থেকেই যায়। তবে পাকা চুল নিয়ে দু:খ না করে এই সমস্যা থেকে রেহাই পেতে কাজে লাগান কিছু অব্যর্থ ঘরোয়া প্রতিকার।

ব্রকোলি : চুলে পাক ধরা আটকাতে শরীরে প্রয়োজন পরিমিত পরিমাণ ফোলিক অ্যাসিড। যা প্রচুর অনুপাতে পাওয়া যায় ব্রকোলিতে।

সূর্যমুখী বীজ : সূর্যমুখী বীজের তেলে ভিটামিন-ই, আয়রন, জিঙ্ক এবং ভিটামিন বি৬ রয়েছে। রান্নায় তাই সানফ্লাওয়ার অয়েল ব্যবহার করা ভাল। এছাড়া এই তেল দিয়ে বাদামের পেস্ট তৈরি করে স্ক্যাল্পে লাগালেও অনেক উপকার পাওয়া যায়।

ডাল : ডালেও রয়েছে প্রচুর ভিটামিন বি১২ এবং বি৯। তাই প্রতিদিনের খাদ্য তালিকায় একবাটি ডাল রাখা খুবই জরুরি।

ছোলা

বি১২ ও ফোলিক এসিডে ভরপুর ছোলা। সকালে খালি পেটে ছোলা খাওয়া স্বাস্থ্য ঠিক রাখার পাশাপাশি চুল কালো করার জন্যে যথেষ্ট উপাদেয়।

আমলকী

আমলকীর গুঁড়ার সঙ্গে পাতিলেবুর রস মিশিয়ে প্রতিদিন অন্তত ৩০ মিনিট চুলের গোড়ায় মালিশ করুন। এরপর ভালোভাবে ধুয়ে ফেলুন। পাকা চুলের সমস্যায় দ্রুত উপকার পাবেন।


কোন মন্তব্য নেই