Trending News

নিঃশ্বাসে দুর্গন্ধ ? মুক্তি পেতে যা করবেন

মুখে দুর্গন্ধ কোন রোগ না রোগের উপসর্গ মাত্র।  দাঁতের ক্যাভিটি, মাড়ির অসুখ, অপরিষ্কার মুখগহ্বর ও জিহবার মতো সমস্যার জন্যই বেশিরভাগ ক্ষেত্রে এই সমস্যা দেখা দেয় ৷ এ ছাড়া অপুষ্টি,  গলা ও সাইনাসের সংক্রমণ, পেটের সমস্যার জন্যও মুখের ভিতর ও নিঃশ্বাসে দুর্গন্ধ হয় ৷ এ সমস্যা হলে অনেকের মাঝে বিব্রতকর পরিস্থিতির সৃষ্টি হয়। এজন্য প্রয়োজন কিছু স্বাস্থ্যবিধি মেনে চলা।


মেনে চলুন:

১. পর্যাপ্ত পরিমাণ পানি খান। মুখ ধোওয়ার সময় বেশ কিছু ক্ষণ ধরে কুলকুচি করুন ৷

২. প্রত্যেক খাবারের পর দাঁত ব্রাশ করতে পারলে সবচেয়ে ভাল ৷ সেটা সম্ভব না হলেও সকালে ও রাতে দু’বার দাঁত ব্রাশ করতেই হবে ৷ সেই সাথে ফ্লস দিয়েও পরিষ্কার করুন।

৩.প্রতি দু’ থেকে তিন মাস পর পর পাল্টে ফেলুন টুথব্রাশ ৷

৪. দাঁতের পাশাপাশি পরিষ্কার রাখুন জিহবা ৷

৫. মুখের গন্ধ দূর করতে মুখের ভিতর লবঙ্গ রাখতে পারেন। এদের অ্যান্টিসেপটিক গুণ হ্যালিটোসিস-এর ব্যাকটেরিয়াকে প্রতিরোধ করবে ৷

৬. খাবার তালিকায় ভিটামিন সি সমৃদ্ধ খাবার বেশি রাখুন ৷

৭. বাড়িতেই বানান অ্যালকোহলমুক্ত মাউথওয়াশ ৷ এক কাপ পানিতে মেশান এক চামচ বেকিং সোডা ৷ এই মিশ্রণ দিয়ে ভাল করে কুলকুচি করুন ৷ তবে খেয়াল রাখবেন, মিশ্রণ যেন গিলে ফেলবেন না ৷

৮. জিভ পরিষ্কার করতে হবে। দাঁত মাজলেই যে মুখের সব জীবাণু চলে যাবে, এমন নয়। প্রতিবার দাঁত মাজার সময় জিভটাও পরিষ্কার করুন। 

৯. ধূমপান ছাড়ুন। আপনি কি জানেন, ধূমপানের কারণে মুখে মারাত্মক দুর্গন্ধ হতে পারে। কারণ এতে আপনার মুখের ভেতর শুকিয়ে যায়। আর মুখের মধ্যে জন্মানো জীবাণুর সংখ্যা দ্রুত বাড়তে থাকে।

১০. ক্ষত সারান মুখের ঘা বা ক্ষতের কারণে দুর্গন্ধ হয়। শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা ঠিক থাকলে এই আলসার দ্রুত সারে। 

 এরপরেও সমস্যা না কমলে চিকিৎসকের শরণাপন্ন হতে হবে।

কোন মন্তব্য নেই